Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

সস্তা one-way wireless — remote switch বানাতে ভালো।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
এক দিকে পাঠায়, অন্য দিকে শোনে — remote switch বা সাধারণ সংকেত পাঠানোর সবচেয়ে সস্তা wireless। RadioHead এর মতো library দিয়ে ছোট বার্তা পাঠানো যায়। কোনো pairing বা নিরাপত্তা নেই: কাছাকাছি যে কারও 433 MHz receiver আপনার বার্তা শুনতে পাবে, তাই দরজার তালা বা এমন কিছুতে ব্যবহার করবেন না। দূরত্ব খুব নির্ভর করে antenna র উপর — প্রায় 17 cm লম্বা একটা সোজা তার লাগালেই কয়েকগুণ বেশি যায়, antenna ছাড়া কয়েক মিটারও পেরোয় না। Transmitter 12V পর্যন্ত নিতে পারে আর বেশি voltage এ বেশি দূর যায়, কিন্তু receiver 5V এর।
| Type | ASK / OOK |
| Range | ~50 m |
| Frequency | 433 MHz |

ফোন থেকে robot চালানোর সবচেয়ে সহজ রাস্তা।

দুই Arduino-র মধ্যে data পাঠানোর জন্য — অনেক দূর যায়।

card বা tag ছোঁয়ালেই চেনে — attendance আর door lock project এ।

SIM ভরে SMS আর call — internet ছাড়াই alert পাঠানো যায়।