Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

card বা tag ছোঁয়ালেই চেনে — attendance আর door lock project এ।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
Card বা keychain tag ছোঁয়ালেই তার নম্বর পড়ে নেয় — attendance, door lock বা membership project এ এটাই ব্যবহার হয়। সাথে একটা card আর একটা tag দেওয়া থাকে। SPI দিয়ে যুক্ত, আর কেবল 3.3V এ চলে; 5V দিলে নষ্ট হয়ে যায়। 13.56 MHz এর MIFARE card পড়ে — বাংলাদেশে অফিস-বাসার পুরোনো যে সাদা মোটা card গুলো চলে সেগুলো অনেক সময় 125 kHz এর, সেগুলো এটা দিয়ে পড়া যাবে না। দূরত্ব খুব কম, প্রায় 2 থেকে 3 cm, তাই card প্রায় ছুঁইয়ে ধরতে হয়।
| Includes | Reader + Card + Keychain tag |
| Frequency | 13.56 MHz |
| Interface | SPI |
| Operating Voltage | 3.3V |

ফোন থেকে robot চালানোর সবচেয়ে সহজ রাস্তা।

দুই Arduino-র মধ্যে data পাঠানোর জন্য — অনেক দূর যায়।

SIM ভরে SMS আর call — internet ছাড়াই alert পাঠানো যায়।

কোথায় আছে তা বলে দেয় — vehicle tracker project এ।