Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

ফোন থেকে robot চালানোর সবচেয়ে সহজ রাস্তা।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
ফোন থেকে robot চালানোর সবচেয়ে সহজ রাস্তা — Arduino এর UART এ লাগিয়ে দিলে Bluetooth টা সাধারণ Serial এর মতোই কাজ করে। Bluetooth 2.0 SPP, তাই Android এর serial terminal app এ সরাসরি চলে, কিন্তু iPhone এ চলবে না — iOS শুধু BLE সমর্থন করে, সেখানে HM-10 লাগবে। Module এর RX pin 3.3V এর, Arduino এর TX থেকে 5V সরাসরি দিলে ধীরে ধীরে নষ্ট হয়; দুইটা resistor দিয়ে divider বানিয়ে নিন। Default pairing code সাধারণত 1234 বা 0000, আর নাম বা baud বদলাতে হলে KEY pin উঁচু রেখে চালু করে AT command দিতে হয়।
| Range | ~10 m |
| Bluetooth | v2.0 SPP |
| Interface | UART |
| Operating Voltage | 3.6V – 6V |

দুই Arduino-র মধ্যে data পাঠানোর জন্য — অনেক দূর যায়।

card বা tag ছোঁয়ালেই চেনে — attendance আর door lock project এ।

SIM ভরে SMS আর call — internet ছাড়াই alert পাঠানো যায়।

কোথায় আছে তা বলে দেয় — vehicle tracker project এ।