Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

কম voltage কে বাড়ায় — 5V থেকে 12V দরকার হলে।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
কম voltage কে বাড়ায় — একটা 3.7V cell থেকে 5V বা 12V বানাতে হলে এটাই লাগে। Output potentiometer ঘুরিয়ে ঠিক করতে হয়, আর LM2596 এর মতোই load লাগানোর আগে মেপে নেওয়াই নিয়ম। মনে রাখবেন voltage বাড়ানো মানে শক্তি তৈরি হওয়া নয়: 3.7V থেকে 12V এ 1 A নিলে input দিক থেকে 3 A এর বেশি টানবে, তাই battery দ্রুত ফুরাবে আর module গরম হবে। 4 A এর হিসাবটা peak, টানা চালানোর মান নয়।
| Input | 3V – 32V |
| Output | 5V – 35V (adjustable) |
| Current | 4 A peak |

robot আর portable project এর প্রধান battery।

দুইটা 18650 সিরিজে বসানোর holder — 7.4V পাওয়া যায়।

18650 charge দেওয়ার module — protection সহ।

12V কে 5V এ নামায় — voltage ঠিক রাখার সবচেয়ে সহজ উপায়।