Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

robot আর portable project এর প্রধান battery।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
Robot আর portable project এর প্রধান battery — 3.7V nominal, ভরা অবস্থায় 4.2V আর খালি হলে প্রায় 3.0V। দুইটা সিরিজে দিলে 7.4V, যা L298N আর motor এর জন্য সুবিধাজনক। Li-ion বলে যত্ন লাগে: 3.0V এর নিচে নামালে cell স্থায়ীভাবে দুর্বল হয়, আর দুই মাথা লেগে গেলে খুব দ্রুত গরম হয়ে বিপজ্জনক হতে পারে। Charge দেওয়ার জন্য TP4056 এর মতো protection সহ module ব্যবহার করবেন, সরাসরি adapter নয়।
| Capacity | 2200 mAh |
| Chemistry | Li-ion |
| Rechargeable | হ্যাঁ |
| Nominal Voltage | 3.7V |

দুইটা 18650 সিরিজে বসানোর holder — 7.4V পাওয়া যায়।

18650 charge দেওয়ার module — protection সহ।

12V কে 5V এ নামায় — voltage ঠিক রাখার সবচেয়ে সহজ উপায়।

কম voltage কে বাড়ায় — 5V থেকে 12V দরকার হলে।