Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

রঙ চিনতে পারে — color sorting machine এ ব্যবহার হয়।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
রঙ মাপে frequency দিয়ে: S2 আর S3 pin দিয়ে red, green, blue না clear — কোন filter দিয়ে দেখবে তা বেছে দিতে হয়, তারপর output pin এর square wave এর frequency গুনলে ওই রঙ কতটা আছে বোঝা যায়। ব্যবহারের আগে সাদা আর কালো কাগজ দেখিয়ে calibration করতে হয়, নইলে সংখ্যাগুলো অর্থহীন। ঘরের আলো বদলালে মান বদলায়, তাই module এর চারটা LED জ্বালিয়ে বস্তুটা ঢেকে মাপাই নিয়ম। প্রায় 1 cm দূরত্বে সবচেয়ে ভালো কাজ করে।
| Output | Frequency |
| Filters | Red / Green / Blue / Clear |
| Operating Voltage | 2.7V – 5.5V |

দূরত্ব মাপার সবচেয়ে common sensor — 2 cm থেকে 4 m পর্যন্ত।

সামনে কিছু আছে কি না বলে দেয় — line follower আর obstacle robot এ লাগে।

সাদা-কালো line আলাদা করে চেনে — line follower এর মূল sensor।

ঘরের temperature আর humidity মাপার সস্তা উপায়।