Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

দূরত্ব মাপার সবচেয়ে common sensor — 2 cm থেকে 4 m পর্যন্ত।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
Trigger pin এ 10 microsecond এর একটা pulse দিলে sound wave ছোড়ে, আর Echo pin এ সেটা ফিরে আসতে কত সময় লাগল তা মেপে দূরত্ব বের করা হয় — library ছাড়া শুধু pulseIn() দিয়েও করা যায়। 2 cm এর কাছে বা 400 cm এর দূরে মান বিশ্বাসযোগ্য নয়, আর নরম কাপড় বা স্পঞ্জ শব্দ শুষে নেয় বলে ধরা পড়ে না। বাধা কোনাকুনি থাকলে শব্দ অন্য দিকে চলে যায়, তাই সামনে সোজা তাক করতে হয়। Echo pin 5V দেয়, তাই ESP32 বা Pico তে লাগালে voltage divider দিতে হবে।
| Range | 2 cm – 400 cm |
| Accuracy | ±3 mm |
| Interface | Trigger / Echo |
| Operating Voltage | 5V |

সামনে কিছু আছে কি না বলে দেয় — line follower আর obstacle robot এ লাগে।

সাদা-কালো line আলাদা করে চেনে — line follower এর মূল sensor।

ঘরের temperature আর humidity মাপার সস্তা উপায়।

DHT11 এর ভালো version — বেশি range, বেশি accuracy।