Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

কাত হওয়া আর ঘোরা মাপে — self balancing robot এ লাগে।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
তিন অক্ষের accelerometer আর তিন অক্ষের gyroscope এক chip এ, I2C দিয়ে যুক্ত হয় — মাত্র দুইটা তার, SDA আর SCL। Self balancing robot, drone বা gesture project এ এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। Gyroscope সময়ের সাথে drift করে আর accelerometer কাঁপুনিতে noisy হয়, তাই দুটোর মান মিলিয়ে (complementary বা Kalman filter) ব্যবহার করতে হয় — যেকোনো একটা দিয়ে ভালো ফল আসবে না। Module এ regulator থাকায় 5V দেওয়া যায়, কিন্তু chip টা আসলে 3.3V এর।
| Axes | 6 (3 accel + 3 gyro) |
| Interface | I2C |
| Gyro Range | ±250 – ±2000 °/s |
| Operating Voltage | 3.3V – 5V |

দূরত্ব মাপার সবচেয়ে common sensor — 2 cm থেকে 4 m পর্যন্ত।

সামনে কিছু আছে কি না বলে দেয় — line follower আর obstacle robot এ লাগে।

সাদা-কালো line আলাদা করে চেনে — line follower এর মূল sensor।

ঘরের temperature আর humidity মাপার সস্তা উপায়।