Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

রঙিন display — graph আর icon দেখাতে পারে।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
রঙিন 128 × 160 পর্দা, ST7735 driver, SPI দিয়ে যুক্ত হয় — icon, রঙিন graph বা ছোট ছবি দেখানোর জন্য OLED এর চেয়ে অনেক বেশি জায়গা দেয়। Logic 3.3V, তাই Arduino UNO এর 5V pin সরাসরি লাগালে ক্ষতি হতে পারে; resistor divider বা level shifter দিয়ে নিতে হবে। ESP32 বা Pico তে সরাসরি চলে, কারণ ওগুলো এমনিতেই 3.3V। SPI বলে ছবি আঁকা I2C এর চেয়ে দ্রুত, কিন্তু pin ও বেশি লাগে।
| Size | 1.8 inch |
| Driver | ST7735 |
| Interface | SPI |
| Resolution | 128 × 160 |

দুই লাইন লেখা দেখানোর সবচেয়ে সস্তা উপায়।

LCD-র 16টা তারের বদলে মাত্র 4টা — breadboard পরিষ্কার থাকে।

ছোট কিন্তু ঝকঝকে — backlight লাগে না, graphics দেখানো যায়।

সংখ্যা দেখানোর জন্য — clock আর counter project এ।