Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

voltage, current আর continuity মাপা — debug এর প্রথম হাতিয়ার।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
Voltage, current, resistance আর continuity মাপার হাতিয়ার — কোনো circuit কাজ না করলে প্রথমে এটাই ধরতে হয়। Auto-range নেই, তাই মাপার আগে আন্দাজের চেয়ে একধাপ বড় range বেছে নিতে হয়; ভুল range এ শুধু 1 দেখাবে। Continuity mode এ দুই মাথা ছোঁয়ালে শব্দ হয় — ছেঁড়া তার বা খারাপ solder joint খুঁজে বের করার দ্রুততম উপায় এটাই। Current মাপতে হলে probe সিরিজে বসাতে হয়, voltage এর মতো পাশাপাশি নয়; ভুল করে 10A socket এ রেখে voltage মাপলে fuse বা meter নষ্ট হয়।
| AC Voltage | 200V – 750V |
| Continuity | Buzzer |
| DC Voltage | 200 mV – 1000V |
| Resistance | 200Ω – 2MΩ |

soldering শুরু করার জন্য যথেষ্ট — temperature ঠিক থাকে।

flux ভেতরেই আছে — আলাদা লাগে না।

তারের plastic ছাড়ানোর জন্য — দাঁত দিয়ে না।

robot এ জিনিস আটকানোর দ্রুততম উপায়।