Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

soldering ছাড়াই circuit বানানোর board।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
Soldering ছাড়া circuit বানানোর board — 830টা ছিদ্র, আর মাঝের ফাঁকের দুই পাশে IC বসানোর জায়গা। উপরে-নিচে দুইটা লম্বা power rail, আর অনেক board এ সেই rail মাঝখানে কাটা থাকে, তাই এক মাথায় power দিলে অন্য মাথায় নাও যেতে পারে — circuit কাজ না করলে প্রথমে এটাই দেখবেন। এক সারির পাঁচটা ছিদ্র ভেতরে জোড়া লাগানো, মাঝের ফাঁক পেরিয়ে নয়। বেশি current বা উঁচু frequency এর circuit এ breadboard ভরসাযোগ্য নয়, সেখানে zero PCB এ নিতে হবে।
| Rows | 63 |
| Size | 165 × 55 mm |
| Tie Points | 830 |

breadboard এর ভেতরে জোড়া দেওয়ার তার।

board থেকে sensor এ তার নেওয়ার জন্য।

সব common value একসাথে — বারবার কিনতে হয় না।

লাল, সবুজ, নীল, হলুদ — সব রঙ একসাথে।