Preview — সাইটটা এখনো তৈরি হচ্ছে। দাম আর stock এখনো verify করা হয়নি, তাই order করার আগে WhatsApp এ confirm করে নিন।

NEMA 17 চালানোর ছোট driver — microstepping করা যায়।
Pickup: চকবাজার, কুমিল্লা · মহাখালী, ঢাকা
Stepper motor কে ঠিক কত ধাপে ঘোরাতে হবে সেটা সামলায়, আর microstepping দিয়ে এক ধাপকে ১৬ ভাগ করে ঘোরা মসৃণ করে। ব্যবহারের আগে board এর ছোট potentiometer ঘুরিয়ে current limit ঠিক করতেই হয় — না করলে motor বা driver পুড়ে যায়, আর এটাই নতুনদের সবচেয়ে বড় ভুল। VMOT আর GND এর মাঝে অন্তত 100 µF capacitor লাগবে। Power চালু থাকা অবস্থায় motor এর তার খুললে driver স্থায়ীভাবে নষ্ট হয়।
| Current | 1 A (2 A with cooling) |
| Voltage | 8V – 35V |
| Microstep | Up to 1/16 |

robot car এর সবচেয়ে common motor — সস্তা আর যথেষ্ট torque।

হালকা কাজে servo — robot arm, gate, camera pan এ চলে।

ভারী কাজে metal gear servo — অনেক বেশি torque।

ঠিক কতটুকু ঘুরবে তা মাপা যায় — 3D printer আর CNC তে ব্যবহার হয়।